![]() |
তুলসীমালা চাল |
🌾🌾শেরপুর জেলার ব্র্যান্ডিং পণ্য 'তুলশীমালা চাল'।এই চাল কেবল শেরপুর জেলায় উৎপাদিত হয়।এই চাল সুগন্ধি, ছোট, চিকন এবং গ্যাস্টিক জনিত কোন সমস্যা হয় না,তাই স্বাস্থ্যসম্মত।যে কোন বয়সের মানুষের খাওয়ার উপযোগী। এই সুগন্ধি চালের তৈরি পোলাও, বিরিয়ানি, পিঠা,পায়েস,খিচুড়ি ফ্রাইড রাইস এবং ভাত স্বাদে অনন্য। তাই ২০১৭ সালে এই চালকে শেরপুর জেলার ব্র্যান্ডিং পণ্যের মর্যাদা দেওয়া হয়।আদি কালে অভিজাত কৃষকরা এই চাল উৎপাদন করত,তুলসীমালা চাল এই অঞ্চলের জমিদারদের ছিল ভোজন রসনার নিত্য দিনের সঙ্গী।তারা অতিথি আপ্যায়নে এই চাল ব্যবহার করত এবং ইংরেজদেরও উপহার হিসেবে দিত এই তুলসীমালা চাল। এই অঞ্চলের মানুষ এখনও এই চালকে উপহার হিসেবে দেয় আত্বীয় স্বজনদের। এই চালের এত গুণ যে রান্নার পর এর সুগন্ধ আরো বেড়ে যায়, আশেপাশের চারিদিকে এই চালের সুগন্ধে ভরে যায়।কারণ এই চাল একেবারেই আমাদের দেশীয় পণ্য, অকৃত্রিম।বর্তমানে এই চলের কদর দেশ ছাড়িয়ে বিদেশেও বাড়ছে।🌾🌾
👉সর্বনিম্ন ৫ কেজির অর্ডার নেওয়া হয়। |

No comments:
Post a Comment